গান বাজনা
প্রীতমের সুখবর, লেহেঙ্গার সঙ্গে কেডস পায়ে কনে!

শাহতাজ মনিরা হাশেম ও প্রীতম হাসান (ছবি: স্ন্যাপশট)
বিয়ে করলেন সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শাহতাজ মনিরা হাশেম। আজ (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেলে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখানে ছিলেন শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা।

প্রীতম হাসান ও শাহতাজ মনিরা হাশেম (ছবি: স্ন্যাপশট)
শুক্রবার সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে সোশ্যাল মিডিয়ায় সুখবরটি জানান প্রীতম হাসান। এর সঙ্গে বিয়ের অনুষ্ঠানের তিনটি ছবি শেয়ার করেন তিনি। এতে একটিতে দেখা যায়, গোলাপি রঙা লেহেঙ্গার সঙ্গে কেডস পরেছেন শেহতাজ! প্রীতমের গায়ে ছিলো সাদা শেরওয়ানি।

প্রীতম হাসান ও শাহতাজ মনিরা হাশেম (ছবি: স্ন্যাপশট)
প্রীতমের পোস্টের ৯ মিনিট আগে কনের সাজে নিজের একটি ছবি শেয়ার করেন শেহতাজ।

প্রীতম হাসান ও শাহতাজ মনিরা হাশেম (ছবি: স্ন্যাপশট)
বর-কনের জন্য চা বাগানের ভেতর মঞ্চ সাজানো হয়। এতে ছিলো সাদা রঙের প্রাধান্য।

শাহতাজ মনিরা হাশেম (ছবি: স্ন্যাপশট)
গতকাল একই ভেন্যুতে তাদের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। এখানে ছিলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রীতম-শাহতাজের মেহেদি রাঙা হাতের ছবি শেয়ার করেছেন।

প্রীতম হাসান ও শাহতাজ মনিরা হাশেম (ছবি: ফেসবুক)
পাঁচ বছর আগে প্রীতমের সুর-সংগীত ও গায়কীতে সাজানো ‘জাদুকর’ গানের ভিডিওতে তার সঙ্গে মডেল হন শাহতাজ। সেই থেকে তাদের একে অপরের প্রতি ভালোলাগা, অতঃপর ধীরে ধীরে গড়ে ওঠে প্রেম। বিয়ের মধ্য দিয়ে এই প্রণয়ের সফল সমাপ্তি হলো।

প্রীতম হাসান ও শাহতাজ মনিরা হাশেম (ছবি: স্ন্যাপশট)
প্রীতম হাসান হলেন প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছোট ছেলে। তার বড় ভাই প্রতীক হাসান পেশাদর গায়ক।

শাহতাজ মনিরা হাশেম ও প্রীতম হাসান (ছবি: স্ন্যাপশট)
শাহতাজ মনিরা হাশেম মডেল হিসেবে শোবিজে পা রাখেন। এরপর বেশ কয়েকটি টেলিফিল্ম ও টিভি নাটকে অভিনয় করেছেন এবং মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। এছাড়া তার নিজের গাওয়া গান প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে ‘উড়ে যায়’ ও ‘ছিলে তুমি ভুল’।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
