গান বাজনা
বাংলাদেশে নচিকেতার নতুন গান

(বাঁ থেকে) বেলাল খান, নচিকেতা ও কবির বকুল (ছবি: ফেসবুক)
ভারতের বাংলা গানের প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতা ছয় বছর পর বাংলাদেশে এসেছেন। চাঁদপুরে একটি অনুষ্ঠানে নিজের জনপ্রিয় কিছু গান গেয়েছেন। এবার নতুন একটি গানে কণ্ঠ দিলেন। ঢাকার প্রোটিউন স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে।
গানটির কথা এমন– ‘তুমি তোমার কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে হেঁটে যাচ্ছো/আমার দিকে আর ফিরে তাকিয়ো না/ কেউ পেছনে দাঁড়িয়ে আছে যদি মনে হয়/ অনিচ্ছাতে আর ঘাড় বাঁকিয়ো না/আমি তো ফুল, শুকনো বকুল/ দু’হাতে কুড়িয়ে নেবার দিন শেষ/ঝড় এলে আকাশ ভেঙে সূর্য হবেই নিরুদ্দেশ।’ এটি মূলত অমর একুশে বইমেলায় প্রকাশিত গীতিকবি কবির বকুলের ‘দ্বিতীয় জীবন’ গ্রন্থের একটি কবিতা।
গানটি সুর করেছেন বেলাল খান। তিনি বলেন, ‘করোনাকালে একদিন বকুল ভাই তার পুরনো ডায়েরি থেকে একটি কবিতা আমাকে সুর করতে বলেন। এর কিছুদিন পর তাকে সুর শোনালে তিনি এটি নচিকেতা দাদাকে দিয়ে গাওয়ানোর ইচ্ছা পোষণ করেন। সেই চাওয়া সত্যি হওয়ায় ভীষণ ভালো লাগছে।’
নতুন গান প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘নতুন প্রজন্ম দারুণ ভালো কাজ করে, ভালো কথা ও ভালো সুর সবসময় আমাকে আকৃষ্ট করে। কবির বকুল ও বেলাল মিলে যে গানটি তৈরি করছে, সেটি গাইতে না পারলে ভীষণ আফসোস হতো।’
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
